২০২০ সালে শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু করে ‘ঢেউ সাগর’ থিমের পার্ক। তবে বহুদিন ধরে সমুদ্রের উপকূলীয় এলাকায় গড়ে উঠেছে একের পর এক অবৈধ নির্মাণ। যা পরিবেশের জন্য ক্রমাগত ক্ষতিকর হয়ে উঠেছিল। সেই কারণে সেই সমস্ত অবৈধ নির্মাণ সহ ঢেউ সাগর প্রকল্প ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। তবে সেই নির্দেশেই স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘ঢেউ সাগরে’র থিমের পার্কে দেখা যাবে রাইড। যা মানুষের আরো মনমুগ্ধ করবে ও আরো আনন্দ দেবে। তবে ভারতের জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চের পর্যবেক্ষণে আইন ভাঙ্গার অভিযোগ উঠে এসেছে। এই পার্কটি তৈরি করার ক্ষেত্রে উপকূলীয় নিয়ন্ত্রণ এলাকা আইন ভঙ্গ হচ্ছে বলে দাবি ওঠে। সেই কারণে ভারতীয় পরিবেশ আদালত মন্দারমনির সমুদ্রের ওপর গড়ে ওঠা একাধিক হোটেলের সঙ্গে সেই পার্কটিকে ভেঙে ফেলার নির্দেশ জারি করে।
তবে রাজ্য সরকারের তরফ থেকে সেই নির্দেশকে পুনর্বিবেচনার জন্য হাইকোর্টে আবেদন করে। সেখানেই বিচারপতি অমৃত সিনার অধীনে এই মামলা চলে। সেখানেই পুনর্বিবেচনার পর এই ঢেউসগর পার্ক ভেঙে ফেলার ক্ষেত্রে স্থগিতাদেশ জারি হয়। উচ্চ আদালতের বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে আগামী ৩০ শে জুন পর্যন্ত ভারতীয় পরিবেশ আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ থাকবে।







