টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য মঞ্চে দাঁড়িয়ে সুরে সুরে রাজনীতিকে খোঁচা দিলেন। তবে আরজি কর আন্দোলনের সময় তাঁর নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। এই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে , মানুষ সাধারণত চুপ থাকেন যতক্ষণ না সমস্যা তাঁদের ঘাড়ে এসে দাঁড়ায়। তাঁর মতে, টলিউডেও এই প্রবণতা নতুন নয়। বিশেষত তিলোত্তমা ঘটনার পর থেকেই অনেকে নড়েচড়ে বসেছিলেন, কিন্তু এখনও সেই আতঙ্ক পিছু ছাড়েনি।
কনীনিকার কথায়, রাজনৈতিক পালাবদলের সঙ্গে শিল্পীদের রং বদল করাও বহুবার চোখে পড়েছে। তিনি বলেন, ‘‘যাঁদের বাম আমলে মিছিলে দেখেছি, তাঁদেরই আবার তৃণমূলের সঙ্গে হাঁটতে দেখেছি। আগামী দিনে বিজেপি এলে সেখানে দেখলেও অবাক হব না।’’ তাঁর মতে, এটি আসলে ‘সারভাইভাল অফ দ্য ফিটেস্ট’-এর খেলা। অনেকে ক্ষমতার সঙ্গে থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, আর অনির্বাণও তার ব্যতিক্রম নন। কনীনিকার সোজাসাপ্টা মন্তব্যে স্পষ্ট—টলিউডের রাজনীতিমুখী মানসিকতা নিয়ে তিনি প্রশ্ন তুলতে দ্বিধা করছেন না। তাঁর বক্তব্য যেন টলিউডের মুখে আয়না ধরার মতোই।







