বিনোদন

শাহরুখ খানের ‘কিং’-এ নতুন লুক, ভক্তদের উত্তেজনা তুঙ্গে

২০২৩ সালে টানা তিনটি ব্লকবাস্টার ছবির পর শাহরুখ খান ফের বড় পর্দায় ফিরছেন ‘কিং’-এর মাধ্যমে। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। শুটিং সেট থেকে ইতিমধ্যেই আলোচনায় এসেছে কিং খানের নতুন লুক।

সম্প্রতি এক অনুরাগীর তোলা ছবিতে দেখা যায় শাহরুখ খানকে সাদা শার্ট, সল্ট-এন্ড-পেপার লুকের ধূসর চুল আর কালো সানগ্লাসে। মুম্বইয়ের একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সময় ক্যামেরাবন্দি হন তিনি। চারপাশে শুটিং সরঞ্জাম, আলো ও ছাতা দেখে অনুমান করা যাচ্ছে—এটাই ‘কিং’-এর শুটিং সেট।

উল্লেখ্য, ছবির শুটিং চলাকালীন কাঁধে চোট পান শাহরুখ। এর পর তিনি আমেরিকায় অস্ত্রোপচার করান এবং চিকিৎসকদের পরামর্শে কিছুদিন বিশ্রামে থাকেন। এখন আবার তিনি পুরো উদ্যমে কাজে ফিরেছেন।

নতুন লুক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ভক্তরা। অনেকে বলছেন, এই ধূসর চুলের লুকে শাহরুখ আরও ক্যারিশম্যাটিক। অনুমান করা হচ্ছে, সিনেমাতেই এই বিশেষ লুকেই দেখা যাবে বলিউড বাদশাহকে।

শাহরুখ ভক্তরা তাই এখন দিন গুনছেন, কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘কিং’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.