৯০-এর ঘরে পা দিতে চলেছে বলিউডের বর্ষীয়ান তারকা ধর্মেন্দ্র। এখনো পর্যন্ত এই তারকা পর্দায় আসেলেই অভিনয়ের দক্ষতায় মুগ্ধ করে দেন দর্শকমহলকে। গত কয়েক মাস আগেই চোখের অস্ত্রোপচারের পর ফের হাসপাতালে চিকিৎসাধীন তারকা। পাশে রয়েছেন তাঁর দুই পুত্র।
গত এপ্রিলে বলিউডের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্রর চোখের সমস্যা ধরা পরে । তারপররেই তড়িঘড়ি সম্পন্ন হয় তাঁর চোখের অস্ত্রোপচার। সেই চোখে ব্যান্ডেজ নিয়ে এক্কেবারে খোস মেজাজে আত্মবিশ্বাসের সঙ্গে অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। এরপর কয়েকটা মাস কাটতে না কাটতেই ফের অসুস্থ হয়ে পরলেন তিনি। প্রথমেই যখন মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে পৌঁছন এই বলি তারকা তখন থেকেই অনুরাগীদের মনে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তখন জানা গিয়েছিল রুটিন পরীক্ষা নিরীক্ষার জন্য তাঁর এই হাসপাতালে আসা বলে জানা গিয়েছিল।
তবে সময়ের সঙ্গে সেই চিত্রতে কিছুটা বদল দেখা গেল। এমনকি নায়কের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে গত বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। এবার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরেই ভারপ্রাপ্ত ডাক্তাররা তাকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে অভিনেতার শ্বাসকষ্ট জড়িত কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো পর্যন্ত কবে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবে তা জানা যায়নি। তবে এখন অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে তাঁর পরিবার সূত্রে। এমনকি বর্তমানে হাসপাতালে রয়েছেন প্রবীণ তারকার ২ পুত্র সানি দেওয়াল ও ববি দেওয়াল। এই খবরে উদ্বিগ্ন অনুরাগীদের একাংশ।






