অফবিট

বোতলের ঢাকনার রঙেই লুকিয়ে আছে জলের আসল পরিচয়! স্বাস্থ্যরক্ষায় জানুন কোন রঙের মানে কী

গরমের দিনে বাইরে বেরোলেই জল তেষ্টা পায়। অনেক সময় তাড়াহুড়ো করে দোকান থেকে বোতলজাত জল কিনে নেই আমরা। কিন্তু কখনও খেয়াল করেছেন কি, সেই বোতলের ঢাকনার রঙ আলাদা আলাদা হয়? নীল, সাদা, কালো, হলুদ কিংবা সবুজ—এই প্রতিটি রঙ শুধু সাজানোর জন্য নয়, বরং বোতলে ভরা জলের উৎস ও গুণমানের পরিচয় দেয়।

কেন গুরুত্বপূর্ণ ঢাকনার রঙ?

ঢাকনার রঙ আসলে গ্রাহকদের জন্য এক ধরনের সংকেত। বোতলজাত জলের কোম্পানিগুলি ঢাকনার মাধ্যমে জানায় জল কোথা থেকে এসেছে, কিভাবে তা পরিশোধন করা হয়েছে এবং এতে অতিরিক্ত কোনও খনিজ বা উপাদান রয়েছে কি না।

কোন রঙের মানে কী?

* নীল ঢাকনা
সবচেয়ে বেশি দেখা যায়। এর মানে জল সরাসরি ঝরনা থেকে সংগ্রহ করা মিনারেল ওয়াটার। খনিজসমৃদ্ধ হওয়ায় শরীরের জন্য উপকারী।

* সাদা ঢাকনা
ইন্ডাস্ট্রিয়াল ফিল্টার বা পরিশোধন প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ করা জল। নিরাপদ ও স্বাস্থ্যকর।

* কালো ঢাকনা
অ্যালকালাইন ওয়াটার। দামি, বিশেষভাবে পরিশোধিত ও খনিজে সমৃদ্ধ। ক্রীড়াবিদ ও সেলিব্রিটিরা বেশি ব্যবহার করেন।

* হলুদ ঢাকনা
ভিটামিন ও ইলেকট্রোলাইট মেশানো জল। শরীরে শক্তি জোগায়, গরমে বা ক্লান্তিতে তাৎক্ষণিক এনার্জি দেয়।

* সবুজ ঢাকনা
প্রাকৃতিক উৎস থেকে সংগৃহীত জল। সরাসরি ফিল্টার করে বোতলে ভরা হয়।

বিশেষজ্ঞদের টিপস

দীর্ঘ সময় রোদে কাজ করলে বা শরীরে জলশূন্যতা দেখা দিলে হলুদ ঢাকনা-র জল বেশি কার্যকর।

নিয়মিত ব্যবহারের জন্য নিরাপদ নীল বা সাদা ঢাকনা।

সতর্কবার্তা

সবসময় বোতলের সিল ভাঙা আছে কি না খেয়াল করুন।অচেনা বা লোকাল ব্র্যান্ডের বোতল এড়িয়ে চলুন।দোকান থেকে কেনার সময় অবশ্যই ঢাকনার রঙ ও বোতলের লেবেল দেখে নিন।

তাই এখন থেকে বোতলজাত জল কিনলে শুধু ব্র্যান্ড নয়, ঢাকনার রঙ দেখেই বেছে নিন আপনার প্রয়োজনীয় জল। এতে যেমন স্বাস্থ্য সুরক্ষিত থাকবে, তেমনই শরীর পাবে সঠিক পুষ্টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.