জেলা

পূজোর আগে দেবী দুর্গা রুপে গোবরডাঙ্গার ওসি ;

বিগত চার বছর পর আবারও কয়েকদিনের টানা বর্ষায় প্লাবিত গোবরডাঙ্গা থানার বেড়গুম এক ও দুই নম্বর পঞ্চায়েত এর বিস্তীর্ণ এলাকা। শুধু জল জমাই নয়,জল ঢুকেছে বহু অসহায় মানুষের বাড়িতেও। তাই তারা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। তবে এদিন এই সমস্ত অসহায় মানুষের কাছেই দুর্গা রূপে হাজির হলেন গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত মহিলা আধিকারিক পিংকি ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন দুর্গত মানুষের কাছে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল,তেল,মুড়ি,বিস্কুট সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেন প্রশাসনের এই কর্তারা।অন্যান্য সময় পুলিশকে যেখানে নানা ভাবে কাঠগড়ায় তোলা হয়,দোষারোপ করা হয়।সেই জায়গায় দাঁড়িয়ে এদিন পুলিশের এমন মানবিক মুখ দেখে ত্রাণ শিবিরের অসহায় মানুষরা জানালেন সাধুবাদ।বিগত বেশ কয়েক বছর বর্ষা বৃষ্টির কারণে জল না জমলেও এ বছর আবারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি কোনো রকম সাহায্য না পেলেও এদিন পুলিশ আধিকারিকের এমন মানবিক উদ্যোগে যেন কিছুটা হলেও স্বস্তি মিলল অসহায় জল বন্দী মানুষগুলির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.