জেলা

পুরনিগমের বাজেট নিয়ে কটাক্ষ বিরোধীদের পালটা দিলেন জেলা সভাপতি

শিলিগুড়ি পুরনিগমের বাজেটকে নিয়ে বিরোধীদের কটাক্ষকে একহাত নিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি জানালেন এই বাজেট মানুষের প্রয়োজনের জন্যই করা হয়েছে। বিরোধীদের কাজই হল সমালোচনা করা তাই ওরা তাই করে যাক। এই বাজেট জনমুখি। জনতার জন্যই এই বাজেট করা হয়েছে। এতভাবে ব্যস্ত থেকেও মেয়র যেভাবে এই বাজেট তৈরী করেছেন তা প্রশংসনীয় উদ্যোগ বলে জানালেন জেলা সভাপতি।

তিনি জানালেন আগে যারা পুরসভাতে ছিল তারা একেবারেই দায়িত্ব ছাড়া কাজ করে গিয়েছিল। আর আমাদের সেটা পূরন করেও কথা শুনতে হচ্ছে। এই বাজেটের ফলাফল মানুষ পাবেন এক বছরের মধ্যে।কারন সিপিএম আগে কিছুই করে যায়নি, শুধুমাত্র সমালোচনা করে গেছে। এক বছরের কিছু বেশী সময় ধরে তৃণমূল কংগ্রেস এই পুরসভাতে আছে। দুবার বাজেট হয়ে গেছে আর মেয়র যথেষ্ট দায়িত্ব নিয়ে এই বাজেট পেশ করেছেন। বিরোধীতা করা যেতেই পারে কিন্তুু সেটার যুক্তিকতা থাকতে হবে। এদিন জেলা সভাপতি আরো জানান, তৃণমূল কংগ্রেস কাজ করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জনমুখি প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন, আর এটাই সহ্য হচ্ছে না বিরোধীদের। আমি নিজে এই বাজেটকে ভালোকরে দেখেছি। এই বাজেট শিলিগুড়িতে উন্নয়ন ডেকে আনবে বলে দাবী করেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি আরো জানান সিপিএম, কংগ্রেস এবং বিজেপী এই বাজেট নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা রটাতে চাইছে, কিন্তুু মানুষ তা হতে দেবেনা। কারন মানুষ জানে তৃণমূল কংগ্রেস মানুষের পাশেই আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.