জেলারাজনীতি

বীরভূমে তৃণমূল নেতার নামে বিলাসবহুল স্টেডিয়াম ঘিরে চাঞ্চল্য, উঠছে টাকার উৎস নিয়ে প্রশ্ন

নতুন সরকার গঠনের পর থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে একের পর এক তৃণমূল নেতার বিপুল সম্পত্তির খোঁজ সামনে আসছে। এবার বাড়ি নয়, সরাসরি একটি আধুনিক স্টেডিয়াম ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। বীরভূম জেলার সদয়পুর থানার গোমসীমা গ্রামে তৃণমূল নেতা মইম শেখের নামে রয়েছে বিশাল এক স্টেডিয়াম, যা দেখে বিস্মিত স্থানীয় বাসিন্দারা।

কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি এই স্টেডিয়ামে রয়েছে সুইমিং পুল, জিম, ড্রেসিং রুম, আধুনিক ক্লাব হাউস, সবুজ ঘাসে মোড়া মাঠ এবং একাধিক ক্রিকেট পিচ। অথচ মইম শেখ কোনও সাংসদ, বিধায়ক বা কাউন্সিলর নন। একজন সাধারণ রাজনৈতিক নেতার এত বিপুল সম্পত্তি ঘিরেই উঠছে নানা প্রশ্ন। বিশেষ করে, এত অর্থ কোথা থেকে এল তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা।

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন মইম শেখ। তাঁর দাবি, ২০০৯ সাল থেকে ধাপে ধাপে অর্থ সঞ্চয় করেই এই স্টেডিয়াম গড়ে তুলেছেন তিনি। ক্রিকেটের প্রতি ভালবাসা থেকেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। মইম শেখের কথায়, আগে এখানে ছোট একটি মাঠ ছিল। পরে আশপাশের জমি ভরাট করে ধীরে ধীরে স্টেডিয়ামের রূপ দেওয়া হয়, যা ২০১৪-১৫ সালের দিকে পূর্ণাঙ্গ আকার নেয়।

তিনি আরও জানান, কিছু জমি তাঁদের পৈতৃক সম্পত্তি ছিল, বাকিটা কেনা হয়েছে এবং কিছু জমি স্থানীয় মানুষ দানও করেছেন। উপনির্বাচনের পর থেকে তিনি পঞ্চায়েত সমিতির প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে দাবি করেন। তাঁর বক্তব্য, এলাকার ছেলে-মেয়েদের খেলাধুলার সুযোগ করে দিতেই এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যতে এখান থেকে ভাল খেলোয়াড় উঠে আসতে পারে।

টাকার উৎস নিয়ে প্রশ্ন উঠতেই মইম শেখ জানান, তাঁর একাধিক ব্যবসা রয়েছে। ইটভাটা, ঠিকাদারি-সহ বিভিন্ন ব্যবসা থেকেই আয় করে তিনি এই স্টেডিয়াম নির্মাণ করেছেন বলে দাবি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.