বালি মাফিয়াদের মদত দিচ্ছে প্রশাসনিক আধিকারিক, প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে মাঝ নদীতে দাঁড়িয়ে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীর। মালদহের চাঁচলের মহানন্দা নদী থেকে প্রকাশ্যেই বালি কাটা হচ্ছ। নদীর বুক থেকে তুলে বালি বিক্রি করে দিচ্ছে মাফিয়ারা। এমনই ছবি ধরা পড়েছে চাঁচল-২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাহারাবাদ গ্রামে। এ নিয়ে প্রশাসনিক দপ্তরে একাধিক বার অভিযোগ জানানোর পরেও কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন। কখনোও লুকিয়ে চুরি, কখনো প্রকাশ্যে নদীর বুক থেকে জিসিবি দিয়ে বালি কেটে সেই বালি পাচার করে দেওয়া হচ্ছে। বাস্তুতন্ত্র এবং গ্রামবাসীদের জমি বাঁচাতে বিক্ষোভের পথে হাঁটলেন প্রায় গ্রামবাসীরা। শুক্রবার মহানন্দা নদীর চরে দাঁড়িয়ে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করলেন প্রায় চার গ্রামের মানুষ।
যদি অন্যদিকে সরকারি নিয়ম মেনে এবং টেন্ডার প্রক্রিয়া করে বৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে সাফাই দিয়েছেন বালি উত্তোলন কোম্পানির কর্ণধার। টেলিফোনে তিনি জানান, এর পিছনে কয়েকজন মাথা আছে। তারাই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই বিক্ষোভ করাচ্ছে। আমরা সরকারি নিয়ম মেনেই বৈধ প্রক্রিয়ায় বালি তুলছি।







