সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
গতকাল সবং এর শ্যামসুন্দরপুরে নৃসংশ খুন হয়েছিল এক মহিলা।
মহিলা বাড়ীতে একাই থাকতেন। কয়েক বছর আগে স্বামী মারা যায়। দুই মেয়ে থাকলেও, দুই জনেই বিবাহিত। বিবাহসুত্রে মেয়েরা স্বামীর বাড়ীতে থাকলেও, ঘটনার দিন রাত ৯টা থেকে তাদের মায়ের ফোন সুইচ অফ থাকায় যোগাযোগ করতে পারেনি কোনো মেয়ে। যোগাযোগ না করতে পারায় পরদিন অর্থাৎ গতকাল সকালে প্রতিবেশীকে ফোন করে মায়ের খোঁজ করলে, প্রতিবেশীরা এসে দেখতে পায়, বাড়ীতে নিজের খাটের উপর বিবস্ত্র রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছে।
ঘটনার খবর পেয়েই এলাকায় দ্রুত পৌঁছায় সবং থানার পুলিশ। পৌঁছায় এস.ডি.পি.ও ডেবরা গোবিন্দ শিকদার।
মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়। কে বা কারা এই জঘন্যতম কাজ করল তা খতিয়ে দেখতে তদন্তে নামে পুলিশ। সংগ্রহ করে এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার জানান তদন্ত চলছে, অতি দ্রুত অপরাধী ধরা পড়বে।







