দেশ

বালেশ্বরের স্মৃতি উস্কে আবারো ট্রেন দূর্ঘটনা

সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী।
ওড়িশার বালেশ্বরের বাহানাগা স্টেশনের কাছে ঠিক একইভাবে লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস। সেই স্মৃতি উস্কে উঠল বুধবার রাতে আবারো ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। বিহারের বক্সারে লাইনচ্যুত হয়েছে নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের একাধিক কামরা।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যায়, ঘটনায় চার-পাঁচজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৫০। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

রেলকর্তারা তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছেছেন। উপস্থিত হয়েছেন ওই জেলার জেলাশাসক থেকে বিভিন্ন স্তরের প্রশাসনিক অধিকর্তারা। আপাতত বন্ধ আছে ওই লাইনে ট্রেন চলাচল।

DRF, SDRF, রেলের আধিকারিকরা, জেলা প্রশাসনের কর্মীরা এবং স্থানীয় মানুষজন সকলে মিলে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।

গোটা ঘটনায় মুখ খুলেছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন- বক্সারের দূর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

কিন্তু ভারতীয় রেলে যাত্রা এখন আর নিরাপদ নয়, কয়েক মাসের মধ্যে পরপর এই দূর্ঘটনায় রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও অনেকে তুলছে প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.