আবারও দুর্ঘটনার সম্মুখীন হল বন্দেভারত এক্সপ্রেস। তবে এবার আর পাথর ছোড়ার ঘটনা নয়, প্লাটফর্মের একেবারে গা ঘেঁষে চলল ট্রেন। ঘষা খেয়েই ভেঙে চুড়ে গিয়েছে বেশ কয়েকটি কামরার পাদানি। দুর্ঘটনার জেরে আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস এক ঘণ্টা ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকে।
রেল সূত্রে খবর,বন্দেভারত এক্সপ্রেস স্টেশনের গা ঘেঁষে যাওয়ার ফলে কয়েকটি কামরার পাদানি ভেঙে গেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রেলকর্মীরা। মেরামত করতে প্রায় ঘন্টাখানেক লেগে যায় তারপরেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বন্দেভারত এক্সপ্রেস।







