Uncategorizedবিদেশ

হামাসের’পাতা ফাঁদে পা ফেলে’ নিহিত ২৪ জন ইজরায়েলি সেনা!

প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস বড় আঘাত হানাল গাজায় দখলদার ইজরায়েলি ফৌজের বিরুদ্ধে।মঙ্গলবার হামাস গোষ্ঠীর হামলায় ইজরায়েলি সেনাদের অন্তত ২৪ জন নিহত হয়েছেন।নভেম্বরে গাজ়া ভূখণ্ডে ‘গ্রাউন্ড অপারেশন’ শুরুর পরে এই প্রথম এত বড় ক্ষতির সম্মুখীন হল ইজরায়েলি সেনা।

মঙ্গলবার ২৪ সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক।

ওই দেশের সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেন, ”মধ্য গাজার দু’টি বহুতল বাড়ি উড়িয়ে দিতে আমাদের সেনারা বিস্ফোরক প্রস্তুত করছিলেন। সে সময় আমাদের বাহিনীর একটি ট্যাঙ্কের উপর রকেট-চালিত গ্রেনেড (আরপিজি) হামলা চালানো হয়। এক সঙ্গে গ্রেনেড আর বিস্ফোরক ফেটে গিয়ে একটি বহুতল ভবন ধসে পড়ে। এর ফলে বাড়ির ভিতরে থাকা সেনা-সদস্যেরাও ধ্বংসস্তূপে চাপা পড়েন।”

পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে,ইজরায়েল সেনার বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে হামাসের আল কাসাম ব্রিগেডের যোদ্ধারাই। উল্লেখ্য,৭ অক্টোবর হামাসের এই এলিট ব্রিগেডই ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছিল। পণবন্দি হিসাবে তারা দু’শোরও বেশি ইজরায়েলি নাগরিককে গাজায় নিয়ে গিয়েছিল। ইজরায়েলে থাকা বিদেশিদেরও বন্দি করা হয়েছিল।তাঁদের অনেকের মুক্তি মিলেছে কাতারের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে যদিও এখনও বন্দি শতাধিক।ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছিলেন,”পণবন্দিদের উদ্ধার এবং গাজা থেকে হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত স্থলপথে অভিযান চলবে।”কিন্তু পণবন্দিদের সকলকে উদ্ধারের সাফল্য না মেলায় চাপ বাড়ছে নেতানিয়াহু সরকারের উপর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.