Cricket World Cup 2023: ঝড়ের আরও এক নাম রোহিত শর্মা। নয়া দিল্লীর মাঠে অরুণ জেটলি স্টেডিয়ামে আজ একাই তান্ডব করে গেছে। পাকিস্তানের বিপক্ষে বড়ো ম্যাচের আগে নিজের ফর্ম ফিরে পেলেন হিটম্যান। আজকের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৮৪ বলে ১৩১ রানের ইনিংস খেলেন তিনি। ইন্ডিয়া বিশ্বকাপ ২০২৩ এ পরপর দ্বিতীয় জয় পেল। ১৫ ওভার আর বাকি কিন্তু তার আগেই ৮ উইকেট হারিয়েছে আফগানিস্তান। আফগানিস্তান তাও ২৭৩ রান টার্গেট দিয়েছে। রোহিত শর্মা ও ঈশান কিশানের ওপেনিং জুটি প্রথম থেকেই তান্ডব করেছে। দুজন মিলে খেলে প্রথম উইকেট ১৫৬ তে প্রথম উইকেট পড়ে ও ইশান রোহিতের সাথ ছেড়ে চলে যায়। মাত্র ৬৩ বলে শতরান পূরণ করে হিটম্যান রোহিত শর্মা।
এরই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ বেশি শতরান করা ব্যাটার হয়েছেন। ১৬টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি হাঁকান রোহিত শর্মা। আর ৪৭ বলে ৪৭ রান করে প্যাভিলিয়নের ফিরে যান ইশান কিশান। তিনিও ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান। তারপর ব্যাটিং করতে নামে বিরাট কোহলি ও মাত্র ৫৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন। কোহলি এই ইনিংসে ৬টি চার হাঁকান। শেষ পর্যন্ত শ্রেয়স আইয়ার ২৩ বলে ২৫ রান করে ম্যাচটি জয়ের দিকে নিয়ে যায়। তিনি এই ইনিংসে একটি ছক্কা ও একটি চার মেরে শেষ পর্যন্ত জয় পায় ভারত।
ভারতের ৩য় ম্যাচ আছে পাকিস্তানের বিরুদ্ধে ১৪ই অক্টোবর আহমেবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।







