দেশ

তীব্র কম্পন অনুভূত হলো মণিপুরের মাটিতে

২০২৫ সালের শুরু থেকেই দেশের বিভিন্ন জায়গা কেঁপে উঠছে ভূমিকম্পে। এমনকি একাধিকবার রাজ্যেও কম্পন অনুভূত হয়েছে। এর আগের বহুবার রাজনৈতিক কারণে খবরের শিরোনামে এসেছে মণিপুর। এবার সেই মাটি কেঁপে উঠল ভূমিকম্পে। বুধবার সকাল ১১ টার সময় তীব্র ভূমিকম্পে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

মণিপুরের মাটি ও সন্নিহত অঞ্চল কেঁপে উঠেছে রাজনৈতিক কারণে। তবে সেই মাটি এবার কেঁপে উঠল তীব্র কম্পনে। মণিপুরের পাশাপাশি ফের কম্পন অনুভূত হয় উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশের একাংশে। যার উৎসব স্থল হিসেবে চিহ্নিত হয়েছে ভারত-সীমান্তের কাছে মায়ানমারের রাখাইন প্রদেশের হোমালিনে। যার গভীরতা প্রায় ১০ কিলোমিটার।

মণিপুরের ইয়াইরিপক শহর থেকে ৬৬ মাইল উত্তর-উত্তরপশ্চিমে ভূমিকম্পের উৎসস্থল। যার প্রভাব পরে মণিপুর, মিজোরাম, মেঘালয়, অসম, অরুণাচল, বাংলাদেশের শিলেটের বিস্তীর্ণ এলাকায়। মণিপুরে রিখটার স্কেলে কম্পনের মাত্রা দেখা গিয়েছিল ৫.৬।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.