রাজনীতিরাজ্য

যাদবপুর কাণ্ডে রাজ্যকে পেশ করতে হবে রিপোর্ট, ইন্দ্রানুজের অভিযোগে FIR-এর নির্দেশ হাইকোর্টের

যাদবপুর কাণ্ডে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগে এফআইআর দায়েরের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের। পাশাপাশি ১২ই মার্চের মধ্যে রাজ্য রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গত কয়েক দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র বিক্ষোভে রাজ্য রাজনীতি সরগরম।
শনিবার ওয়েবকুপার বার্ষিক সভাকে কেন্দ্র করে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি তিনি আহতও হন। অন্যদিকে জখম হন দুই বাম ছাত্র নেতা। যার আঁচ পড়ল সারা বাংলার বিশ্ববিদ্যালয় ও কলেজে। ঘটনার জল গড়ালো আদালত অব্দি। শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, “এই এই ঘটনা সহজেই এড়ানো যেত। পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি।” শুনানিতে আদালতে প্রশ্নের মুখে পড়ল পুলিশ, গোয়েন্দা বিভাগ। মন্তব্য, “সাদা পোশাকে পুলিশ তো থাকেই, অনেক কাজই আপনারা করেন যেটার অনুমতি থাকে না। একপক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে, অপরপক্ষের বয়ান কোথায়?”
বিচারপতি প্রশ্ন তুললেন, “স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা কেন থাকেন? আমার তো মনে হচ্ছে এটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা। গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন ? মন্ত্রী কি সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন?” পাশাপাশি তাঁর নির্দেশ,”এখন থেকে সব লিখিত আকারে হবে, না হলে পুলিশ সমস্যায় পড়বে।” ঘটনায় পুলিশ প্রশাসনকে বিচারপতি বলেন,”নিরাপত্তা পায় এমন ব্যাক্তির কাছাকাছি যদি বিক্ষোভকারীরা চলে আসেন, সেক্ষেত্রে সমস্যা হবে। পরিস্থিতি যেন প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয়। এটা যদি উদাহরণ হয় তাহলে কিন্তু গোটা রাজ্যে এটা ছড়িয়ে পরবে। দুপক্ষকেই দায়িত্বশীল হতে হবে। মানুষ একবার বিশৃঙ্খল হয়ে পড়লে সামলাতে সময় লাগবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.