রাজ্য

সাতসকালে চলন্ত ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, তেলের ট্যাঙ্কারে আগুনে চাঞ্চল্য, বাতিল একাধিক ট্রেন!

আজ রবিবার ভোরে সাতসকালে তামিলনাড়ুর তিরুভাল্লুর স্টেশনের কাছে ঘটে গেল এক ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। চলন্ত মালগাড়ির তেলের ট্যাঙ্কারে হঠাৎ আগুন লাগে, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা ট্রেনে। আগুনে পুড়ে ছারখার হয়ে যায় প্রায় ৪৫টি ডিজেল ট্যাঙ্কার। ঘটনার জেরে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে এবং গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।

এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন
বিস্ফোরণের সম্ভাবনা ছিল তীব্র
রেল ও দমকল সূত্রে তদন্ত শুরু
রেল পরিষেবা বিপর্যস্ত, বাতিল ৮টি ট্রেন

প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর না থাকলেও, বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কীভাবে এই আগুন লাগল, তা স্পষ্ট নয়। নিছক দুর্ঘটনা, না কি পরিকল্পিত ঘটনা—তদন্তে নেমেছে রেল ও তামিলনাড়ু পুলিশ।

ঘটনার পর থেকেই রেললাইন জুড়ে বন্ধ রেল চলাচল। আটকে রয়েছে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন। ছুটির দিনে এমন অগ্নিকাণ্ড যাত্রীদের ভোগান্তি চরমে তুলেছে।

আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে।
ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য ও লাইভ আপডেট রইবে এখানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.