খেলাধুলা

রিকেলটনের শতকে দক্ষিণ আফ্রিকার দাপট, প্রথম ম্যাচেই ভরাডুবি আফগানদের

করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে রায়ান রিকেলটনের দুর্দান্ত শতকের উপর ভর করে দক্ষিণ আফ্রিকা ১০৭ রানের বড় জয় তুলে নিল আফগানিস্তানের বিপক্ষে। প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা তোলে ৩১৫/৬, জবাবে আফগানিস্তান ৪৩.৩ ওভারে ২০৮ রানে অলআউট হয়। ফলেতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতন খেলতে নেমে নিজেদের প্রথম ম্যাচেই বড় পরাজয়ের সম্মুখীন হতে হল রশিদ খানদের।

ব্যাটিংয়ে ঝড় তোলেন রিকেলটন, যিনি মাত্র সাত ম্যাচের মাথায় তুলে নিলেন নিজের প্রথম ওডিআই শতক। ১০৬ বলে ১০৩ রানের ইনিংস খেলে তিনি ম্যাচ সেরা হন। এছাড়া অধিনায়ক টেম্বা বাভুমা (৫৮), রাসি ভ্যান ডার ডুসেন (৫২) ও আইডেন মার্করাম (৫২*) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী ২ উইকেট নেন।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। একমাত্র রহমত শাহ লড়াই চালিয়ে যান, ৯২ বলে ৯০ রান করেন। কিন্তু দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল মাত্র ১৮, যা ম্যাচের পার্থক্য গড়ে দেয়। দক্ষিণ আফ্রিকার বোলাররা ছিলেন দুর্দান্ত—কাগিসো রাবাদা ৩/৩৬, লুঙ্গি এনগিডি ২/৫৬ ও উইয়ান মালডার ২/৩৬ শিকার করেন।

এই জয়ে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করল আত্মবিশ্বাসীভাবে, অন্যদিকে আফগানিস্তানের জন্য শিখতে হবে নিজেদের ব্যাটিং গভীরতা বাড়ানোর কৌশল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.