রাজনীতি

জাফিকুলের বাড়ি থেকে উদ্ধার ১ কেজি সোনার গয়না

একদিকে যখন বাপ্পাদিত্য এবং দেবরাজের বাড়িতে সিবিআই আধিকারিক হানা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ডোমকলের বিধায়ক জফিকুল সহ অনেকের বাড়িতেই গতকাল নিয়োগ দুর্নীতির মামলায় তাঁকে জিজ্ঞসাবাদ করার জন্য CBI হানা দিয়েছিলো।

সিবিআই আধিকারিকরা আগেই জানিয়েছেন ডোকলের তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে জাফিকুলের বাড়ি থেকে ১ কোজি সোনা উদ্ধার হয়েছে। এতো সোনার গয়নার উৎস কী? বিধায়ক তার সদউত্তর দিতে না পারায় CBI তা বাজায়প্ত করেছে। ওই সোনার বাজারমূল্য খতিয়ে দেখতে কলকাতায় নিয়ে এসেছেন তদন্তকারীরা।

এই নিয়ে শোরগোল যখন একেবারেই তুঙ্গে তখন তদন্তকারী সংস্থার সূত্রে খবর, জাফিকুলের বাড়ি থেকে বিভিন্ন রকম গয়না পাওয়া গিয়েছে তাঁর বাড়ি থেকে। সব মিলিয়ে প্রায় ১ কেজি সোনার গয়না। এই বিপুল সোনার গয়না ক্রয় করার কোনও নথি জফিকুল দেখাতে না পারায় ওই সব গয়না বাজেয়াপ্ত করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা। সূত্রের খবর, সেই গয়নার আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.