রাজনীতিরাজ্য

“বিজেপির ললিপপ হবেন না” , নির্বাচন কমিশনকে হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাংলায় যখন SIR নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, তখনই নির্বাচন কমিশনকে খোঁচা রাজ্যের মুখ্যমন্ত্রীর । নির্বাচন কমিশনকে একহাত নিয়ে , বর্ধমানের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন , “প্লিজ বিজেপির ললিপপ হবেন না।” উল্লেখ্য , ভোটার তালিকায় কারচুপির অভিযোগে , চার সরকারি অফিসারের সাসপেনশন নিয়েও হুশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । তিনি রীতিমতো জানিয়ে দিয়েছিলেন যে তিনি কারোর গায়ে আঁচ লাগতে দেবেন না । যদিও শেষমেশ কোনো লাভই হয়নি । বারুইপুর ও ময়না বিধানসভা কেন্দ্রের দুই ইআরও এবং দুই সহকারী ইআরও-কে সাসপেন্ড করা হয়। এমনকি তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরেরও নির্দেশ দেওয়া হয় ।

উল্লেখ্য , বিহারে ইতিমধ্যেই SIR এ বাদ পড়েছে ৬৫ লক্ষ ভোটারের নাম । বাংলাতেও যে কোনো দিন SIR এর ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন । এইমত পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার সরাসরি SIR এর বিরোধিতা করছে রাজ্যের শাসক দল । মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কড়া হুঁশিয়ারি , যদি বাংলা থেকে কোনো ভোটারের নাম বাদ যায় তাহলে , তারা বৃহত্তর আন্দোলনে নামবেন ।

এই SIR বিতর্কের মাঝেই , নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় । নির্বাচন কমিশনকে সাফ জানিয়ে দিলেন , “আপনাকে অনেক প্রণাম। কিন্তু আপনারা যদি বিজেপির ললিপপ হন, তাহলে দেশের মানুষ ক্ষমা করবে না। বাংলাকে ওরা দোষ দিচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.