ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ সংক্রান্ত মামলায় হাইকোর্টে বড় ধাক্কার মুখে পড়ল ‘কালীঘাট-তৃণমূল’। মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, কোনও পক্ষকেই বিশেষ সুবিধা দেওয়া হবে না এবং আদালতের নির্ধারিত তালিকা (রোস্টার) মেনেই মামলার শুনানি হবে।
আদালতে আবেদনকারী পক্ষের তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হলেও তা গ্রহণ করেননি বিচারপতি। তিনি বলেন, বিচার ব্যবস্থায় সকল মামলার ক্ষেত্রেই সমান নীতি প্রযোজ্য। তাই নির্ধারিত তালিকা অনুযায়ীই এই মামলার শুনানি হবে।
ফলে আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ সংক্রান্ত মামলায় অবিলম্বে কোনও শুনানির সুযোগ মিলছে না। আদালতের এই নির্দেশকে ‘কালীঘাট-তৃণমূল’-এর জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখন নির্ধারিত তারিখেই মামলার পরবর্তী শুনানির দিকে নজর থাকবে সংশ্লিষ্ট সকলের।







