সম্প্রতি বাংলা সিনেমায় একটাই নাম ঘুরছে। খাদান মুক্তির আগে চারিদিকে মেতে উঠেছে দেবের ভক্তরা। এই সিনেমার প্রচারে দেবের ঘটানো একটি ঘটনা বিষয় সকলের সঙ্গে ভাগ করে নিলেন যিশু সেনগুপ্ত। তা কি কান্ড ঘটালেন দেব?
চলতি মাসের ২০ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেবের অন্যতম অপেক্ষাকৃত সিনেমা খাদান। বহুদিন পর একসঙ্গে বড় পর্দায় কাজ করতে চলেছেন দেব ও যিশু সেনগুপ্ত। যা নিয়ে বেশ উচ্চশিত সাধারণ মানুষ। তবে সকলেই জানে দেব নিজের কাজ নিয়ে বড্ড খুঁতখুঁতে। যতক্ষণ না কাজ ঠিকমতো হচ্ছে ততক্ষণ অব্দি রিটেক দিয়ে যাবে। এবার সেই কাজ করতে গিয়ে কি কান্ড ঘটালো দেব? অভিনেতা যীশু সেনগুপ্ত সিনেমার প্রমোশনে এসে সেই কথাই জানালো সকলকে। ইতিমধ্যেই সকলেই দেখেছে দেবের মুখ দিয়ে বিড়ি বের করার সিন। সেই সিন করতে গিয়ে প্রায় ৫৫ বার জিভ ঠোঁট পুড়ে যায় দেবের। এই অবস্থাতে দাঁড়িয়েও যতক্ষণ না ঠিক হয়েছে ততক্ষণ অব্দি রিটেক দিয়েছে।
এ প্রসঙ্গে অভিনেতা যীশু সেনগুপ্ত জানিয়েছেন, ‘না হলেও কম করে ৫৫ বার দেব ঠোঁট জ্বালিয়েছে। জিভ জ্বলেছে। এক এক সময় দাড়িও জ্বলে গিয়েছে। স্বাভাবিকভাবেই এটা তো কেউ আর আগে থেকে প্র্যাকটিস করে না। অনেক সময় এমন হয়েছে শটটা দুর্দান্ত এসেছে। কিন্তু বিড়ি নিভে গেছে। বলা হয়েছে এডিট করে নেওয়া হবে। দেব বলেছে না আবার শট দেব। আমার থেকে তিনগুণ বেশি মজা করে দেব। ও আমার থেকেও বড় প্র্যাঙ্কস্টার। আমি সিনিয়রদের থেকে শিখেছি মজা করা। বুম্বা দা, মিঠুন দার থেকে আমি শিখেছি। মিঠুন দার থেকে ও অবশ্য প্রচুর শিখেছে। ও মিঠুন দার খুবই ক্লোজ। তাই সেই জায়গা দাঁড়িয়ে আমরা দুজন এক জায়গায় থাকলে অন্যদের একটু অসুবিধা হয়। এতে কোনও দ্বিমত নেই।’
এ প্রসঙ্গে অভিনেতা তথা প্রযোজক দেব জানিয়েছেন, ‘ওই রিয়েলিস্টিক জিনিসটা আনতে চাইছিলাম। অনেকবার জিভ পুড়েছে, ঠোঁট পুড়েছে। আসলে ঐ ক্যামেরাটা আসার সময়ই আমায় বিড়িটা বের করতে হতো। এই ছোট ছোট জিনিসগুলো চরিত্রকে বড় করে। তার শরীরী ভাষা, হাঁটা চলা সবটা ম্যাটার করে। আমি ওই সোয়্যাগ রাখতে চেয়েছিলাম।’







