অফবিট

বাড়িতে রাখুন এই জিনিসগুলি? মা লক্ষ্মীর কৃপায় ভোরে উঠবে ধন সম্পদ

হিন্দু ধর্ম অনুসারে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। লক্ষ্মী প্রীত হলে জীবনে কোনও অভাব ও অসুখ থাকে না। সেই কারণে মা লক্ষ্মীকে নানা ভাবে তুষ্ট করার চেষ্টা করেন তাঁর ভক্তেরা। শাস্ত্র অনুসারে কয়েকটি নির্দিষ্ট বস্তু আছে, যেগুলিতে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। নিজের বাড়িতে এই জিনিসগুলি রাখলে আপনার জীবনের সব আর্থিক সংকট কেটে যাবে।

হাতি
হাতির ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। তাই বাড়িতে হাতির মূর্তি রাখা খুবই শুভ। মনে করা হয় বাড়িতে তামা, পেতল বা রুপোর তৈরি হাতি রাখলে খুশি হন মা লক্ষ্মী এবং তাঁর আশীর্বাদে সংসারে সমৃদ্ধি আসে।

হলুদ কড়ি
দেবী লক্ষ্মী হলুদ কড়ি খুব প্রিয়। যদি হলুদ কড়ি না থাকে তাহলে সাদা কড়ির উপর হলুদ রঙ লাগিয়েও পুজোর ঘরে রাখতে পারেন। যখনই দেবী লক্ষ্মীর পুজো করবেন, তখনই হলুদ কুড়ি নিবেদন করা উচিত। এই কাজ করার ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে পারে আপনার উপর। সম্পদ ও সমৃদ্ধি অর্জনের জন্য এই কড়িগুলিকে সুরক্ষিত স্থানে রেখে দিতে পারেন।

কর্পূর
ঠাকুরঘর যেন কখনওই কর্পূর ছাড়া না হয়। গৃহে সব সময় কিছুটা কর্পূর রেখে দিলে, মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই গৃহে সর্বদা অধিষ্ঠান করেন। মানিব্যাগেও কিছুটা কর্পূর রাখলে খুব ভাল ফল পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.