সঞ্জয় বনসাল এবার নতুন এমডি হলেন হিডকোর। এই দায়িত্ব পালন করছিলেন এতদিন দেবাশীষ সেন। পুর ও নগর উন্নয়ন দফতরের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয় বনসাল কে। এই দফতরটি তাঁকে কল্যাণ দফতরের সচিব পদে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে। ম্যানেজিং ডিরেক্টর এবং পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হলেন রশনি সেন।
তিনি মত্স্য এবং পরিবেশ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্বর সাথে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। পুর ও নগর উন্নয়ন দফতরের প্রধান সচিব এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের প্রধান সচিব করা হল খলিল আহমেদকে। আইএএস নিলম মিনা হলেন ক্রেতা সুরক্ষা দফতরের প্রধান সচিব। এই দফতরটি আগে দেখাশোনা করতেন রশনি সেন। অভিনব চন্দ্র হলেন ইনস্টিটিউট ম্যানেজমেন্টের অধিকর্তা।







