দেশ

দর্শকদের উদ্দ্যেশে হাত নাড়তে গিয়ে বিপত্তি, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বিধায়ক

কেরালার থ্রিক্কাকারার বিধায়ক উমা থমাস রবিবার গুরুতর দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন। তিনি জওহরলাল নেহেরু আন্তর্জাতিক স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি থেকে প্রায় ১৫ ফুট উচ্চতা থেকে পড়ে যান, ফলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। থমাসকে দ্রুত স্টেডিয়ামের স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তারক্ষীরা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তার শারীরিক অবস্থা খারাপ থাকায় তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

ঘটনাটি ঘটেছিল যখন উমা থমাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘মৃদঙ্গ নাদম’ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। এটি ছিল একটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার লক্ষ্যে বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক নৃত্যশিল্পীদের নিয়ে আয়োজিত একটি নাচের অনুষ্ঠান। তিনি ভিআইপি গ্যালারির সামনের সারিতে বসেছিলেন এবং দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছিলেন, হঠাৎ তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং কংক্রিটের মেঝেতে আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় একটি স্থানীয় বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.