জেলা

মালদার কাউন্সিলর খুনের ঘটনায় স্পষ্ট বিহার যোগ ! গ্রেফতার আরো ১

মালদায় দাপুটে তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকারের খুনের ঘটনায় ক্রমশ স্পষ্ট হচ্ছে বিহার যোগ। এদিন সকালে বিহার থেকে আরেক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। হরিশ্চন্দ্রপুর পার্শ্ববর্তী বিহার এলাকা থেকে মালদা জেলা পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের যৌথ অভিযানে এই দুষ্কৃতী কে গ্রেফতার করা হয়।ধৃতের নাম আব্দুল গনি , বয়স ২৩ বছর ।ধৃতকে নিয়ে যাওয়া হয়েছে ইংরেজ বাজার থানায়। মনে করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে সুপারি কিলারদের দিয়ে এই খুন করানো হয়েছে। এদিকে এ দিন প্রিয় নেতার শেষকৃত্যে ঢল জমিয়েছেন হাজার হাজার অনুগামী। প্রত্যেকেই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.