পাঁচ বছর পর অতিমারীর স্মৃতি আবারও উসকে দিল চিন। নতুন করে ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV)। বিদেশি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই শয়ে শয়ে মানুষ হাসপাতালে ভর্তি। উপচে পড়ছে হাসপাতালের বেড। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োগুলি দেখে বিশ্বজুড়ে নতুন করে প্যানডেমিকের আশঙ্কা তৈরি হয়েছে।
তবে এই ভিডিয়োগুলির সত্যতা এখনও যাচাই করা যায়নি। যদিও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি ভাইরাসটি ছড়ায়, তাহলে তা কতটা প্রাণঘাতী হতে পারে তা নিয়ে চিন্তা হওয়া স্বাভাবিক। যদিও একাধি সর্বভারতীয় ও আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত হয়েছে তথ্য সমৃদ্ধ খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত চিনের সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ২০৭ জনের। আক্রান্ত ৯ হাজারের বেশি।
কিন্তু, নতুন এই ভাইরাস মূলত প্রভাব ফেলছে শিশু এবং বয়স্কদের উপর। মূলত যাদের প্রতিরোধ ক্ষমতা অন্যান্যদের তুলনায় কম তাঁদের উপরেই আঘাত হানছে এই ভাইরাস।এইচএমপিভি এই ভাইরাস মূলত শ্বাসনালীর ভাইরাস, ফলে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা শ্বাসকষ্ট, কাশির মাধ্যমে সুস্থ ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। ফলে এই সময় ভিড় এলাকা এড়িয়ে চলাই শ্রেয়।
এই ভাইরাস থেকে বাঁচার উপায়?
এই ভাইরাস থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায় হল পরিচ্ছন্নতা অবলম্বন করা। যেমন, হাত ধোয়া, মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি অবলম্বন করা। যদি, অসুস্থ বোধ করেন তাহলে বাড়িতে বিশ্রাম নেওয়া।যদি আপনার সিওপিডি বা হাঁপানি থাকে তবে এই ভাইরাসে আক্রান্ত থাকলে তা আপনার ফুসফুসে আরও বেশি প্রভাব ফেলবে। তাই এই সময় পরিশ্রমজনক কোনও কাজ এড়িয়ে চলুন। পারলে সম্পূর্ণ বিশ্রামে থাকুন।







