গত ২ জানুয়ারি তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনায় উত্তেজক মোড়। এই ঘটনায় রাজ্য পুলিশের এডিজি সুপ্রতীম সরকারের মন্তব্য এই খুনের জন্য পঞ্চাশ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিলো। তৃণমূল নেতা খুনে পুলিশ মঙ্গলবার দুপুর থেকে বুধবার সকাল পর্যন্ত ম্যারাথন জেরার পর গ্রেপ্তার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মা সহ মোট ৭ জনকে।
তৃণমূল নেতার খুন কাণ্ডে টানা ২২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় মালদহ শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। তারপরই একের পর এক বিস্ফোরক নরেন্দ্রনাথ তিওয়ারির। তার দাবি, এই খুনের পিছনে ছিল ‘বড় মাথা’। সেই মাথা বাঁচাতেই তাকে গ্রেপ্তার করা হয়। নরেন্দ্রনাথকে আদালতে নিয়ে যাওয়ার পথে তিনি বলেন “বড় মাথা রয়েছে। আমাকে ফাঁসানো হয়েছে। বড় মাথার বিপদ।”
পাশাপাশি এই বিষয়ে মৃত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি জানান,“দুলালের মাথায় গুলি করার জন্য যে দুঃসাহসের প্রয়োজন, তার পিছনে অনেক বড় মাথারই থাকার কথা। আরও যদি কোনও মাথা থেকে থাকে, সেটা সামনে আসুক। নেত্রীর ওপর ভরসা রয়েছে। আমার তো অনেকেরই কথা মনে হচ্ছে। পুলিশ সেটা বার করবে।”







