অফবিট

এক ঐতিহাসিক গাছের যাবজ্জীবন কারাদণ্ড

আপনারা নিশ্চয় আমাদের অখন্ড ভারতবর্ষের কথা শুনেছেন। আমরা আজ ১৮৯৮ সালের একটি গাছের কাহিনী শুনবো। যা আজও সেই কাহিনীর অস্তিত্বের প্রমাণ দেয়।
ইংরেজ শাসনকালে ব্রিটিশ সেনা অফিসার জেমস স্কুইড একটি গাছকে বন্দী করার নির্দেশ দিয়েছিল। বর্তমানে গাছটি পাকিস্তানের ল্যান্ডিকোটাল সেনা নিবাসে অবস্থিত।
পাকিস্তানের ল্যান্ডিকোটাল এলাকায় আজও গাছটি দাঁড়িয়ে রয়েছে। এই ঐতিহাসিক গাছ এখনও সেই সিকল পড়ানো বন্দী অবস্থায় রয়েছে। এই দৃশ্য এখনও ঔপনিবেশিক শোষণের চিন্হ বহন করে চলেছে। এই গাছটির মাধ্যমে মূলত ব্রিটিশরা উপজাতিদের কাছে বার্তা দিতে চেয়েছিলো যে, ইংরেজ বিরোধ করা যাবে না।
শোনা যায়, অফিসার জেমস মদ্যপ অবস্থায় একদিন বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে হঠাৎ তিনি দাঁড়িয়ে দেখেন, গাছটি তাঁর দিকে এগিয়ে আসছে। তাঁর নিষেধ সত্বেও গাছটি তাঁর দিকে এগিয়ে যাচ্ছিল। তাঁর এই গল্প কেউ বিশ্বাস না করলেও সেই গাছটিকে ওই অবস্থায় সিকল্ দিয়ে বন্দী করে রাখা হয়েছিলো। এই গাছটির গায়ে লিখে দেওয়া হয়েছিল, ‘ আই অ্যাম আন্ডার অ্যারেস্ট ‘।
পাকিস্তানের পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড: মুখতিয়ার দুররানি জানান, ‘ যদি এই গাছটি অন্য দেশে থাকতো, তারা এর যত্ন নিত এবং এই গাছটিকে তাদের ইতিহাসের অংশ করে দিত।
ড: দুররানি আরও জানান, এই গাছটি তার বয়স ও সামাজিক – রাজনৈতিক প্রভাবের জন্য ঐতিহাসিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিকল পরানো বন্দী গাছটি আজও পশতুন আদিবাসীদের কথা স্মরণ করিয়ে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.