অফবিট

কলা খাওয়া কি সুগার রোগীদের জন্য ক্ষতিকর? জেনেনিন সত্যি টি কি

পৃথিবীতে অনেক ধরণের লোক বসবাস করেন। সবাই সবার থেকে আলাদা। ভিন্ন তাদের শারীরিক ও মানসিক গঠন। কিন্ত সকলেই কম বেশী ফল খেতে ভালোই বাসেন। কেউ কেউ নিয়মিত ফল খান আবার অনেকে মাঝেসাঝে খান। কিন্তু ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। ফল খেলে সেরে যায় অনেক কঠিন রোগ। সেই কারণেই অনেকই নিয়মিত কলা খেয়ে থাকেন। কলা খাওয়া পেটের স্বাস্থ্য বজায় রাখার জন্য বিশেষ উপকারী। কিন্তু যাঁরা সুগার বা ডায়েবেটিসে আক্রান্ত, কলা তাঁদের রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তাহলে দিনে কটা কলা খেতে পারবেন ?

ডাক্তারদের মতে, সাধারণ আকারের কলার মধ্যে থাকে প্রায় ২৭ গ্রাম কার্বোহাইড্রেট এবং তার মধ্যে প্রায় ১৪ থেকে ১৫ গ্রাম শর্করা থাকে। ফলে কলা কলার মধ্যে উপস্থিত গ্লুকোজ় রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়, যা সুগার রোগীদের জন্য অপকারী। আবার কলা যত পাকা হবে তত রক্তে শর্করার পরিমাণও বৃদ্ধি পাবে।

তাহলে কি করবেন ?
সুগারের রোগীরা দিনে একটা কলা খাওয়া শরীর তা ঠিক মতো হজম করে নেয়। কিন্তু একসঙ্গে দুটো কলা খেলে শর্করার পরিমাণ অনেকেটাই বাড়তে পারে, যা শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। তার পরিবর্তে আপনি একটি বা দু’টি কলাকে ছোট ছোট করে কেটে নিয়ে সারা দিনে ভাগ করে খেতে পারেন। এর ফলে রক্তে শর্করার পরিমাণ হঠাৎ করে বৃদ্ধি পাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.