কলকাতা

পার্ক সার্কাসে ভয়াবহ অগ্নিকান্ড, ব্যাহত ট্রেন চলাচল

রবিবার ছুটির দিনে দুপুরবেলা মহাকুম্ভ মেলায় বিধ্বংসী অগ্নিকান্ডের পুড়ে ছাই হয় একাধিক তাবু। এরপরই সোমবার সপ্তাহের শুরুতে পার্ক সার্কাসে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। ব্যাহত ট্রেন চলাচল।

আজ পার্ক সার্কাসে রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি কারখানায় আগুন লেগে যায়। ক্ষনিকের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পরে গোটা কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় পার্ক সার্কাসের স্টেশন চত্বর। যার ফলে শিয়ালদহের দক্ষিণ শাখার ট্রেন চলাচল কাজ তো বন্ধ হয়ে যায় দীর্ঘ সময়ের জন্য।

আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয় স্টেশন সংলগ্ন এলাকায়। আগুনের তীব্রতা ভয়াবহ রূপ ধারণ করে। তাই সেই আগুনের দাবানল নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৮ টি ইঞ্জিন। দমকলে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতির সামাল দেওয়া সম্ভব হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.