সাড়ে তিন বছর বয়সে ২১৫ টি ইংরেজি শব্দের বাংলা নাম ঠোটস্থ করে ফেলেছে নদিয়ার তাহেরপুর খামার শিমুলিয়ার ঈশান বিশ্বাস। এই বয়সেই পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় পতাকা দেখে প্রতিটি দেশের নাম একনাগাড়ে বলতে পারে।
নদিয়ার তাহেরপুর থানার খামার শিমুলিয়া গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সাড়ে তিন বছরের একমাত্র ছেলে ঈশান বিশ্বাস। ইতিমধ্যেই তার প্রতিভা নিয়ে নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসে। মাত্র ৪ মিনিট ৫২ সেকেন্ডে ২১৫ টি ফুল, ফল, পশু, পাখি, জীবজন্তু সহ দৈনন্দিন ব্যবহার্য বস্তুর ইংরেজি নাম বাংলায় ব’লে রেকর্ড গড়েছে সে।







