মুক্তিযুদ্ধের ৫৩ তম বিজয় দিবস। ১৯৭১ সালে পাকিস্তানের সেনাকে আত্মসমর্পণ করিয়ে মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিল ভারতীয় সেনা। সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধারা। কিন্তু প্রতিবারের তুলনায় এবারের গুরুত্ব সর্বাধিক। কারণ বাংলাদেশের সাম্প্রতিককালীন পরিস্থিতি। প্রথমে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, বাংলাদেশের তরফে কোন প্রতিনিধিদল না থাকার সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু পরবর্তীকালে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের উপর চাপ তৈরি হওয়ায় অবশেষে বাংলাদেশের তরফে প্রতিনিধি দল পাঠানো হলো। মোট ৯ জন প্রতিনিধিদল এসেছে এবার ফোর্ট উইলিয়ামের বিজয় দিবসে।
অবশেষে কলকাতা এসে পৌঁছলেন বাংলাদেশের প্রতিনিধিদল। মোট নয় জন এই প্রতিনিধি দলে রয়েছে। বাংলাদেশের বর্তমান সেনা কর্মীর একজন ব্রিগেডিয়ার সহ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিজনরা এই দলে রয়েছেন। কূটনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক স্তরে প্রবল চাপ এবং বিদেশ সচিব পর্যায়ে বৈঠকের পর মাথা নত করতে বাধ্য হলো বাংলাদেশ। যেকারণে মুক্তিযোদ্ধারা এবারের অনুষ্ঠানে আসতে পারছেন।
তবে উল্লেখযোগ্যভাবে বিদেশ মন্ত্রক প্রতিরক্ষা মন্ত্র এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি না আসায় বাংলাদেশের প্রতিনিধি দলের কোনো সদস্যের সঙ্গে আজ ভারতীয় সাংবাদিকরা কোন কথা বলতে পারবে না।







