২০২৪ সালে মানুষের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছিল রক্তবীজ। তবে ওই সালে বক্স অফিস বাজিমাত করেছে বহুরূপী। পুজোর মধ্যে ছবি মুক্তি পাওয়ার পর মানুষের ব্যাপক প্রশংসা করিয়েছে। এবার নতুন বছর শুরু হওয়ার পর সামনে এলো অভিনেতা আবির চ্যাটার্জির ছবির তালিকা। কোন কোন সিনেমা থাকছে সেই তালিকায় জানেন কি?
সেই তালিকায় প্রথমেই উঠে আসছে ‘পুতুল নাচের ইতিকথা’র নাম। যা তৈরি হচ্ছে কালজয়ী উপন্যাস অবলম্বনে। সেই সিনেমা পরিচালনায় থাকছে সুমন মুখোপাধ্যায়। এমনকি প্রধান চরিত্র শশীর ভূমিকায় থাকছে আবির চ্যাটার্জি। এছাড়াও দেখা যেতে পারে জয়া আহসানকে কুসুম চরিত্রে। পাশাপাশি থাকছে পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়। আগামী ২৬ শে মে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে এই সাহিত্যিক সিনেমা বড় পর্দায় মুক্তি পেতে পারে।
২০২৩ সালের সেপ্টেম্বরে শুরু হয় ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার শুটিং। এই সিনেমার মুক্তি পাওয়ার কথা ছিল ২৪ এর দুর্গোৎসবে। তবে সেই সিনেমার দিনক্ষণ পিছিয়ে যায়। যার পরিচালনার দায়িত্বে ছিল অনীক দত্ত। এবার ফের এই সিনেমাতেও এক গোয়েন্দার ভূমিকায় দর্শকমহল দেখতে পাবে তাকে। নায়কের উল্টোদিকে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে।







