১৮২০ সালের আজকের দিনে অর্থাৎ ২৬ শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের জন্মগ্রহণ করেন যুগের নবজাগরণের প্রাণপুরুষ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ এই মহান পুরুষের ২০৪ তম জন্মদিবসে কলেজ স্কোয়ারে তাঁর মূর্তিতে মাল্যদান করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে সাংবাদিক দের মুখোমুখি হয়ে বলেন, “বিদ্যাসাগর কোন নির্দিষ্ট কাল খন্ডে বা নির্দিষ্ট সময় খন্ডে প্রাসঙ্গিক এরকম নয়, আপনারা সমকালের সাথে মিলিয়ে দেখতে চাইলে দেখতে পারেন ১০০ বছর আগে যখন বিদ্যাসাগরের মৃত্যু শতবর্ষ হল বা দুই হাজার কুড়িতে যখন ২০০ বছর হল তখনও তিনি প্রাসঙ্গিক আবার ৩০২০ সালেও বঙ্গ জীবন থাকলে তখনও তিনি প্রাসঙ্গিক এবং সচল তাৎপর্যপূর্ণ থাকবেন।”
তাকে আপার প্রাইমারি ও এসএসসি নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটার উত্তর এসএসসি খুঁটিনাটি বলবে আমি সার্বিকভাবে বলতে পারি মাননীয়া মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন যেমন নির্দেশ দিয়েছিলেন সে অনুযায়ী এসএসসির চাকরিপ্রার্থীদের পুজোর আগেই তাদের নোটিফিকেশন বার করেছে এবং কাউন্সিলিংয়ের কাজ ও শুরু হবে বিস্তারিত জানতে চাইলে এসএসসি সাথে কথা বলুন।
আরো বলেন, আমরা আশাবাদী ধীরে ধীরে জোট ছাড়াবো প্রাইমারি নিয়োগ ও হয়ে গেছে। আগামীদিনেও নিয়োগ হবে। আমরা আশা করছি মুখ্যমন্ত্রী যেমন চান চিতাবস্থায় নিয়োগ টাকে ফিরিয়ে আনতে পারব।
সুকান্ত মজুমদারের অভিযোগে প্রতিক্রিয়া হিসেবে অর্থাৎ কলেজে কলেজে থ্রেট কালচার এর প্রতিক্রিয়া হিসেবে শিক্ষা মন্ত্রী বলেন, “যদি উনি খবর নিতেন তাহলে জানতে পারতেন সাত বছর কোথাও নির্বাচন হয়নি এবং মাননীয়া মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে পুজোর পর নির্বাচন হবে সেখানে থ্রেট কালচারের প্রশ্ন কোথায় উঠছে!”
তিনি সুকান্ত মজুমদার কে বলেন তার এবিভিপি ছাত্র সংগঠন মজবুত করতে উপদেশ দেন। “টিএমসি কি করছে , কি করছে না সেটা নিয়ে উনার নিজস্ব মতামত থাকতেই পারে। উনি বলতেই পারেন তবে ওনার সত্য থেকে সেটা কয়েক যোজন দূরে।”







