খেলাধুলা

সুপারজায়ান্টস এবার ম্যানচেস্টারে! সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার নতুন দখলদারি*

আইপিএলে লখনউ সুপার জায়ান্টস এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টসের মালিকানা ধরে রাখা সঞ্জীব গোয়েঙ্কার RPSG গ্রুপ এবার পা রাখল ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। ম্যানচেস্টার অরিজিনালসের স্টেক কিনে নিল এই ভারতীয় ব্যবসায়িক সংস্থা, যা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) দ্য হান্ড্রেড প্রতিযোগিতার অন্যতম প্রধান দল।

রিপোর্ট অনুযায়ী, RPSG গ্রুপ প্রায় £116 মিলিয়ন মূল্যে ম্যানচেস্টার ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার হয়েছে। এর আগে লন্ডন স্পিরিটের শেয়ার কেনার দৌড়ে তারা পিছিয়ে পড়েছিল, যেখানে একটি সিলিকন ভ্যালির টেক সংস্থা £295 মিলিয়নে মালিকানা জেতে।

ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব বরাবরই একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে চেয়েছিল এবং RPSG তাদের পছন্দের শীর্ষে ছিল। ECB-র পক্ষ থেকে দেওয়া ৪৯% স্টেক কেনার পাশাপাশি, ল্যাঙ্কাশায়ার চাইলে তাদের ৫১% শেয়ারের কিছু অংশও বিক্রি করতে পারে, যা ভবিষ্যতে আরও বড় মালিকানা নিশ্চিত করতে পারে।

সঞ্জীব গোয়েঙ্কা ক্রিকেট ও ফুটবলে ইতিমধ্যেই বড় বিনিয়োগকারী। আইপিএল ২০২১-এ £৬৮০ মিলিয়নে লখনউ সুপার জায়ান্টস কেনেন। SA20-তে ডারবান সুপার জায়ান্টসের মালিক হন।
আইপিএলে পূর্বে রাইজিং পুনে সুপারজায়ান্টসের মালিক ছিলেন

আইএসএলে মোহনবাগানের মালিকানাও তার কোম্পানির হাতে

ম্যানচেস্টার অরিজিনালসের শেয়ার কেনার মাধ্যমে এবার তিনি ইংল্যান্ডের ক্রিকেটেও বড় বিনিয়োগ করলেন, যা ভারতীয় সংস্থাগুলোর আন্তর্জাতিক ক্রিকেট বাজার দখলের নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

ল্যাঙ্কাশায়ার ইতিমধ্যেই ভারতের বাজারে জনপ্রিয়তা বাড়াতে কাজ করছে, যার মধ্যে ভারতের বিভিন্ন খেলোয়াড়দের দলে নেওয়া এবং ভারত সফরও অন্তর্ভুক্ত। আগামী মাসে দলটি আবারও ভারতে প্রাক-মৌসুম সফরে আসবে, যা ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটের বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।

এদিকে, আরও বেশ কয়েকটি আইপিএল মালিকানাধীন সংস্থা দ্য হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে আগ্রহী। ইতোমধ্যেই রিলায়েন্স ওভাল ইনভিন্সিবলস কিনেছে, সানরাইজার্স গ্রুপ নর্দান সুপারচার্জার্স ও ট্রেন্ট রকেটসের দিকে নজর দিচ্ছে, এবং দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন GMR গ্রুপ সাউদার্ন ব্রেভ কেনার প্রস্তুতি নিচ্ছে।

RPSG-এর এই অধিগ্রহণ শুধু ম্যানচেস্টার ক্রিকেটকেই নতুন দিকনির্দেশনা দেবে না, ভারতীয় কর্পোরেটদের আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আধিপত্য বাড়ানোর পথও প্রশস্ত করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.