চাকরিরাজনীতিরাজ্য

মুখ্যমন্ত্রীর বৈঠকের পূর্বে সংঘাত চাকরিহারাদের নিজেদের মধ্যেই, উত্তাল স্টেডিয়াম চত্বর

এসএসসি মামলায় বাতিল হয়ে গিয়েছে ২০১৬ গোটা প্যানেলই। যোগ্য অযোগ্য বিচার না করতে পেরেই বাতিল করা হয়েছে প্রায় ২৬০০০ চাকরি । সোমবার চকরিহারাদের সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । কিন্তু এই বৈঠক শুরুর আগে নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন চাকরিহারারা । প্রশ্ন একটাই কে যোগ্য , আর কে অযোগ্য? মুখ্যমন্ত্রীর বৈঠকে প্রবেশ করবেন কারা? এই নিয়েই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে চলল চাকরিহারাদের সংঘাত ।

যোগ্য – অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি , তাই শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত । কিন্তু সকলেরই দাবী , অযোগ্যদের পাপের শাস্তি পেতে হচ্ছে যোগ্যদের। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই রাজ্যের অন্দরে, রাজনৈতিক চাপানউতোর বাড়ার পাশাপাশি সৃষ্টি হয়েছে জনরোষও ।

উল্লেখ্য , শীর্ষ আদালতের রায়ের পর, বৃহস্পতিবারই চাকরিহারাদের নিয়ে বৈঠকের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । তখন মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য নিয়ে কিছু না বললেও , পরে কুণাল ঘোষ স্পষ্ট করে দেন , এই বৈঠকে শুধু যোগ্যদেরই যোগ দেওয়ার কথা । তিনি জানিয়ে দেন , কিছু যে চিহ্নিত অযোগ্য চাকরি প্রার্থী রয়েছেন তাদের কোনো গেট পাস দেওয়া হবে না । কিন্তু কুণাল ঘোষের ঘোষণার পরও , সোমবার স্টেডিয়ামের বাইরে, চিহ্নিত অযোগ্যদের দেখা গেলেই, তা নিয়ে সংঘাত বাধে চাকরিহারাদের মধ্যে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.