বিশ্ব

SCO-র সভায় যোগ দিতে ভারতে আসছে পাকিস্তান, প্রতিনিধিত্ব করবেন মন্ত্রী মুসাদিক মালিক

ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ করল ইসলামাবাদ। আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সিভিলাইজেশনাল ডায়ালগ। এই আন্তর্জাতিক সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করা হয়েছে দেশটির কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয় মন্ত্রী ড. মুসাদিক মাসুদ মালিককে।
১৪ নভেম্বর পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তিন দিনের এই সম্মেলনে SCO-ভুক্ত দেশগুলির মধ্যে সভ্যতা, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের আবহে এই সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন নজর, এই সম্মেলনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কোনও কূটনৈতিক আলোচনা বা সৌজন্য বিনিময় হয় কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.