৩০ লক্ষ টাকার মাদক সহ মালদহে পুলিশের জালে মহিলা। কলকাতা এসটিএফ সূত্রে তথ্য পেয়ে যৌথ অভিযান চালায় মালদহের ক্রাইম মনিটরিং গ্রুপ এবং ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ববিতা মন্ডল কালিয়াচক থানার জালুয়াবাধালের জে বি মল্লিকপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে । বছর ৩৫-এর ওই মহিলার কাছে থেকে উদ্ধার হয়েছে ৩১০ গ্রাম ব্রাউন সুগার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে ওই মহিলা কালিয়াচকের জালালপুরের অন্য এক মহিলার কাছ থেকে ওই ব্রাউন সুগার সংগ্রহ করেন। এরপর ওই মাদক শিলিগুড়ির চম্পাসারিতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর উদ্দেশ্য ছিল। ধৃত মহিলা মাদক কারবার চক্রের ক্যারিয়ার বলে প্রাথমিকভাবে জেনেছে পুলিশ। ওই মহিলাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে , চলছে তদন্ত ।
Read Next
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
জনবহুল পার্কেও নেই নিরাপত্তা? মুম্বাইয়ে দম্পতিকে তাড়া করে লাঠিপেটা, কাঠগড়ায় একদল নাবালক
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
পান্নুন হত্যার ষড়যন্ত্র মামলা: মার্কিন আদালতে নিখিল গুপ্তের ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026







