চাকরি

ইন্টারভিউর মাধ্যমে Union Bank এ স্থায়ী গ্ৰুপ-সি কর্মী নিয়োগ! আজই করুন আবেদন 

 

Union Bank এর তরফ থেকে সারা দেশের বিভিন্ন প্রান্তের বেকার যুবক যুবতীদের সম্পূর্ণ বিনামূল্যে ২ বছরের ট্রেনিং করিয়ে ট্রেনিং শেষে স্থায়ী পদে চাকরিতে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে। চলুন বিস্তারিত জানি।

 

শূন্য পদ:-

কেন্দ্রীয় সরকার অধীনস্থ Union Bank এর তরফ থেকে সারা দেশ জুড়ে গড়ে ওঠা এই ব্যাঙ্কের বিভিন্ন শাখায় ২ বছরের প্রশিক্ষণের দ্বারা যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি হল-

 

• Chief Manager (Chartered Accountant)

• Senior Manager(Credit Officer)

• Manager(Credit Officer)

 

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-

 

 

Chief Manager (Chartered Accountant)-

 

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই Institute Of Chartered Accountants Of India এর একজন সহকারী সদস্য হতে হবে। সেই সঙ্গে কোনো Bank/NBFC/FIs/Cradit Rating Agency তে Chief Manager পদে কমপক্ষে ৬ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৫-৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PWD প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ শেষে চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৭৮,২৩০-৮৯,৮৯০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

 

Manager(Credit Officer)-

 

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। সেই সঙ্গে যে কোনো Commercial Bank এ Corporate Credit এর কাজ করার অন্তত পক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২২-৩৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PWD প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৪৯,৯১০-৬৯,৮১০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

 

আবেদনের প্রক্রিয়া:-

উপরোক্ত শূন্য পদ গুলিতে আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনে করতে হবে।

• প্রথমে Union Bank এর অফিসিয়াল ওয়েবসাইট www.unionbankofindia.co.in এ প্রবেশ করতে হবে।

• তারপর সেখানে “Recruitments” অপশনে ক্লিক করতে হবে।

• এরপর যে নতুন window open হবে সেখানে “Careers Overview” লিঙ্কে ক্লিক করতে হবে।

• এরপর যে নতুন window open হবে সেখানে রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সমূহ দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

• রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

• Login করার পর একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নিজের নাম, অভিভাবকের নাম, বয়স, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে এবং আপনি যে পদের জন্য আবেদন করবেন সেটিকে এবং তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাকে Select করে Ok Option এ ক্লিক করে Next Button এ ক্লিক করতে হবে।

• এরপর একে একে যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করেছেন সেই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে আবারও Next Button এ ক্লিক করতে হবে।

• এরপর আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরি ও OBC ক্যাটাগরির প্রার্থীরা ৮৫০ এবং SC, ST, PWD প্রার্থীরা ১৫০ টাকা করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

•  সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্ম ও অ্যাপ্লিকেশান ফি এর রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:- আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলিকে স্ক্যান করে আপলোড করতে হবে।

১)বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট।

২) আধার কার্ড।

৩)মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কশীট।

৪) ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।

৫)কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

৬)এক কপি পাসপোর্ট সাইজের ফটো

৭)কালো ডট পেন দিয়ে করা আবেদনকারীর নিজস্ব সিগনেচার।

৮)লেফট থাম্ব ইমপ্রেশন।

৯)হাতে লেখা সেলফ ডিক্লিয়ারেশান সার্টিফিকেট।

 

আবেদন করার শেষ তারিখ:-

 

এখানে সংশ্লিষ্ট পদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ২৩/০১/২০২৩ থেকে শুরু হয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১২/০২/২০২৩ পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.