এখন থেকে ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে চালু করা বিশেষ এক স্কিমের মাধ্যমে পোস্ট অফিসে প্রতি মাসে অন্তত পক্ষে ১০০ টাকা করে জমা রেখে মেয়াদ শেষে পান লক্ষাধিক টাকা। চলুন বিস্তারিত জানা যাক।
কি কি সুবিধা পাওয়া যাবে “রেকারিং ডিপোজিট” স্কিমের মাধ্যমে?
১) একজন এই স্কিমের আওতায় প্রতি মাসে যদি অন্তত পক্ষে ১০০ টাকা করে জমা রাখেন তাহলে তিনি ৫ বছর পর ৫.৮ % সুদের হারে একটা বেশ ভালো অংকের টাকাই ফেরত পাবেন।
২) এক্ষেত্রে কোনো ব্যাক্তি যদি মাসে মাসে ১০,০০০ টাকা করে ১০ বছরের জন্য জমা রাখেন তাহলে তিনি মেয়াদ শেষে ১৬ লক্ষ টাকার বেশি ফেরত পাবেন।
৩) এই স্কিমের আওতায় জমা রাখা টাকার প্রত্যেক ৩ মাস অন্তর হিসেবে যে পরিমাণ সুদ হয় তা বিনিয়োগকারীর অ্যাকাউন্টে জমা করা হয়।
৪) এই স্কিমে সিঙ্গেল অ্যাকাউন্ট ছাড়াও জয়েন্ট অ্যাকাউন্ট এবং একসঙ্গে তিন জনের নামেও অ্যাকাউন্ট খোলা যায়।
কি কি যোগ্যতা থাকতে হবে?
১) আবেদনকারী ব্যাক্তিকে অবশ্যই ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীর বয়স অবশ্যই ১০ বছরের উর্ধ্বে হতে হবে। তবে ১০ বছরের নীচে হলেও অসুবিধা নেই। সেক্ষেত্রে তার পিতা বা মাতার নামে এই স্কিমের অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমা রাখতে হবে।
আবেদন পদ্ধতি:-
“রেকারিং ডিপোজিট” স্কিমে টাকা জমানোর জন্য আপনাকে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে সেখানকার ম্যানেজারের সঙ্গে কথা বলে এই স্কিমের বিষয়ে আরও বিস্তারিত ভাবে কিছু জানার থাকলে তা জেনে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে এই স্কিমের একটি অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে মাসে টাকা জমা রাখতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
১) আধার কার্ডের জেরক্স।
২) ভোটার কার্ডের জেরক্স।
৩) রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
৪) পঞ্চায়েত প্রদত্ত স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।
কত দিনের মধ্যে আবেদন করতে হবে:-
এখানে আবেদন করার কোন নির্দিষ্ট সময় নেই।সব সময়ই আবেদন করা যায়। তাই আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পোস্ট অফিস খোলা থাকাকালীন সময়ে গিয়ে আবেদন করতে পারবেন।







