১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি । ভারত , নিজেদের প্রথম ম্যাচ খেলবে বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে । ২৪ এ , টি ২০ বিশ্বকাপে জয়ী হয়েছে ভারত , অনুরাগীদের আশা ১২ বছর পর , এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও ফের নিজেদের নামে করতে পারবে দেশ । চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বে , ফর্মে ফিরেছেন ভারতীয় ব্যাটাররাও। শতরান আসে গিল এবং রোহিতের ব্যাটে। দ্রুত আউট হওয়ার ফারা কাটিয়ে অর্ধ শতক আসে বিরাটের ব্যাটেও । দুর্দান্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ারও ।
বলা বাহুল্য , ক্রিকেট জগতের অন্যতম মহান ব্যাটার হলেন বিরাট কোহলি। তবে কিছুদিন যাবত একদমই রান আসছিল না বিরাটের ব্যাটে । মন ভারাক্রান্ত ছিল অনুরাগীদের । তবে অবশেষে অপেক্ষার অবসান ঘটে ভারত বনাম ইংল্যান্ড এক দিনের সিরিজের তৃতীয় ম্যাচে । অর্ধ শতক গড়েন কিং কোহলি । চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বে বিরাটের ফর্মে ফেরা অনুরাগীদের পাশাপাশি আশ্বস্ত করেছে কোচ গম্ভীর এবং অধিনায়ক রোহিতকেও ।
উল্লেখ্য , ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ম্যাচ খেলতে যাবে না পাকিস্তানে । ভারতের সব ম্যাচ খেলা হবে দুবাইতে । তবে , ভারত প্রতিবেশী রাষ্ট্রে খেলতে না গেলেও , ইতিমধ্যেই বিরাটকে নিয়ে পারদ চড়তে শুরু করেছে পাকিস্তানে । সম্প্রতি ভাইরাল এক ভিডিওয় ‘বিরাট জিন্দাবাদ’ স্লোগান দিতেও দেখা যায় করাচি মাঠের বাইরে । এখন শুধু অপেক্ষা , চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের পুরোনো অ্যাগ্রেসিভ ফর্ম দেখার ।







