খেলাধুলা

ডার্বির রঙ লাল হলুদ, মহামেডানকে হারিয়ে জয়ে ফিরল ইস্টবেঙ্গল

কলকাতার ঐতিহ্যবাহী যুবভারতী ক্রীড়াঙ্গনে এক উত্তেজনাপূর্ণ আইএসএল কলকাতা ডার্বিতে ইস্ট বেঙ্গল ৩-১ গোলে হারালো মহামেডান স্পোর্টিংকে। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে ছিল লাল-হলুদ শিবির।

প্রথমার্ধে ইস্টবেঙ্গল ম্যাচের ২৭তম মিনিটেই ইস্ট বেঙ্গলের পক্ষে গোলের খাতা খোলেন মহেশ সিং। বাঁ দিক থেকে দুর্দান্ত এক শট করে তিনি বল পাঠান মহামেডান গোলরক্ষকের নাগালের বাইরে। প্রথমার্ধেই ইস্ট বেঙ্গল ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাউল ক্রেসপো। মেসি বোলির বাড়ানো নিখুঁত পাস কাজে লাগিয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন তিনি। তবে মহামেডান দ্রুতই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ৬৮তম মিনিটে ফ্রাঙ্কার অসাধারণ ফিনিশিংয়ে ব্যবধান কমিয়ে ফেলে মহামেডান (১-২)। এরপর মহামেডান একের পর এক আক্রমণে ইস্ট বেঙ্গলের রক্ষণ ভাঙার চেষ্টা চালায়, তবে ভাগ্য তাদের সহায় ছিল না।

ডার্বির শেষ মুহূর্তে ৮৯তম মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডেভিড লালহ্লানসাঙা। তার বাঁ পায়ের শট সরাসরি বল জালে জড়িয়ে ম্যাচ শেষের আগেই ইস্ট বেঙ্গলকে নিশ্চিত জয় এনে দেয় (৩-১)। প্রাক্তন দলের বিপক্ষে গোল করে নিজের সামর্থ্যের জানান দেন তিনি।

ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ অস্কার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ছেলেরা অসাধারণ খেলেছে।” অন্যদিকে, মহামেডানের সহকারী কোচ স্বীকার করেন, “আমরা সুযোগ পেলেও কাজে লাগাতে পারিনি, এটাই পার্থক্য গড়ে দিয়েছে।”

এই জয়ের ফলে ইস্ট বেঙ্গল তাদের আইএসএল যাত্রায় আরও শক্ত ভিত গড়ে তুলল, অন্যদিকে মহামেডান নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.