ভগবান শিব ত্রিদেবের মধ্যে সবচেয়ে প্রধান। প্রতি বছর ফাল্গুন মাসে মহাশিবরাত্রি পালিত হয়। এই বছর এই ২৬শে ফেব্রুয়ারি, বুধবার পালিত হবে শিবরাত্রি। মহাশিবরাত্রিতে ভগবানকে প্রসন্ন করার জন্য নানা উপায় অবলম্বন করা হয়। শিবপুরাণেও মহাদেবকে প্রসন্ন করার নানা উপায় বর্ণিত আছে। এর মধ্যে একটি উপায় এমনও আছে যা করলে গরিব মানুষও ধনী হতে পারে। জেনে নিন কোনটি সেই উপায়…
শিবপুরাণ অনুসারে, যদি কেউ প্রতিদিন ভগবান শিবকে চাল অর্পণ করেন তবে দেবী লক্ষ্মী তার উপর প্রসন্ন হন এবং তাকে ধনী করে তোলেন। এই উপায়টি যদি মহাশিবরাত্রি থেকে শুরু করা হয় তবে আরও দ্রুত শুভ ফল লাভ করা যায়। ভগবান শিবকে চাল অর্পণ করার সময় কিছু বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে।
এই বিষয়গুলি মনে রাখবেন
১. ভগবান শিবকে চাল অর্পণ করার সময় খেয়াল রাখবেন যেন চাল ভাঙা না থাকে। অর্থাৎ চালের দানা পূর্ণ হওয়া উচিত।
২. প্রতিদিন সকালে স্নান ইত্যাদি করার পর ভগবান শিবকে চাল অর্পণ করতে হবে। চালের পরিমাণ আপনি নিজের মতো করে রাখতে পারেন।
৩. ভগবান শিবকে অর্পণ করার জন্য চাল বাড়ির চাল থেকে আলাদা করে রাখবেন। এতে পবিত্রতা বজায় থাকে।
৪. শিবজীকে চাল অর্পণ করার সময় এই মন্ত্রটি বলুন-
অক্ষতাশ্চ সুরশ্রেষ্ঠ কুঙ্কুমাক্ত: সুশোভিতা:
ময়া নিবেদিতা ভক্ত্যা: গৃহাণ পরমেশ্বর॥
মহাশিবরাত্রিতে শিবপূজার সবচেয়ে শুভ সময়
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সকাল ১১:০৮ মিনিটে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সকাল ৮:৫৪ মিনিটে শেষ হবে। পূজোর শুভ মুহুর্ত: রাত ১২:০৯ থেকে রাত ১২:৫৯ মিনিট পর্যন্ত।
উপবাসের সময় সকাল ০৬:৪৮ থেকে ০৮:৫৪ পর্যন্ত। হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি বছর ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। মহাশিবরাত্রি উপলক্ষে, হাজার হাজার ভক্ত উপোস করে ভোলেনাথের পূজো করেন। এই দিনে জলাভিষেক এবং রুদ্রাভিষেক বিশেষ ফল দেয়। এই বছর মহাশিবরাত্রি উপলক্ষে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি ২৬শে ফেব্রুয়ারি সকাল ১১:০৮ টা থেকে ২৭শে ফেব্রুয়ারি সকাল ৮:৫৪ টা পর্যন্ত।







