রাজনীতিরাজ্য

৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে গরীব মমতা বন্দ্যোপাধ্যায়! কী বলছে রিপোর্ট?

দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জন মুখ্যমন্ত্রী কোটিপতি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই কোটিপতি মুখ্যমন্ত্রীর তালিকায় নেই। তাঁর সম্পত্তি ১৫ লক্ষের কিছুটা অধিক। অ্যাসোসিয়েশন ফর ডেমক্র্যাটিক রিফর্মস রিপোর্ট এবার তা’ই বলছে।

দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদের পরিমাণ তাঁর উপরে থাকা মুখ্যমন্ত্রীর সাত ভাগের এক ভাগ। আর সবথেকে ধনী মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সম্পদ মমতার তুলনায় ৩০ গুণেরও বেশি। ৩০ জন মুখ্যমন্ত্রীকে নিয়ে তালিকা তৈরি করা হয়েছে, তাদের মধ্যে ২৯ জন কোটিপতি। আর তাদের গড় সম্পদ হল ৩৩.৯৬ কোটি টাকা।

দীর্ঘদিনের জন প্রতিনিধি হলেও বেতন নেন না মুখ্যমন্ত্রী। সাংসদ পদের পেনশন ও মুখ্যমন্ত্রী পদের বেতন নেন না। তাঁর রোজগারের উৎস হল নিজের লেখা বই ও আঁকা ছবি। একথা নিজেও একাধিকবার জানিয়েছেন তিনি। দুর্নীতিতে যে নাম জড়িয়েছে, সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনের আগে এডিআর-এই রিপোর্ট কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে তৃণমূলকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.