ভগ্নিপতি দেখা করতে এসেছিল বোনের সঙ্গে । সেই সময় ভাইয়ের সঙ্গে ঝগড়া চলছিল বোনের । কিন্তু কী এমন হল যে বোন ও ভগ্নিপতিকে সেখানেই খুন করলেন ভাই ? বোন ও ভগ্নিপতিকে খুন করল ভাই । রবিবার রাতে পঞ্জাবের বাথিন্দার তুংওয়ালি গ্রামে ঘটনাটি ঘটে ।
তারপর থেকেই এলাকা চারিদিকে থমথমে হয়ে রয়েছে । নিহতের পরিবারের সদস্যরাও আতঙ্কে রয়েছেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, নিহত ওই দু’জনের দেহ উদ্ধার করে।
গ্রামবাসীরা জানিয়েছেন, কনস্টেবল জগমিত সিং 2019 সালে বিয়ন্ত কৌর নামে একটি মেয়েকে রেজিস্ট্রি করে বিয়ে করেন । কিন্তু বিয়ের পরেও বিয়ন্ত দীর্ঘদিন ধরে তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকতেন । গতরাতে, পুলিশকর্মী জগমিত সিং যখন স্ত্রী বিয়ন্ত কৌরের সঙ্গে দেখা করতে গ্রামে আসেন, তখন ভাইয়ের সঙ্গে কিছু নিয়ে বিয়ন্তের ঝগড়া চলছিল । সেই ঝগড়া থেকেই বোন বিয়ন্ত ও ভগ্নিপতি জগমিতকে খুন করেন বিয়ন্তে ‘র ভাই।







