দেশ

‘আমরা একসঙ্গে কাজ করব’ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন জর্জিয়া মেলোনি

একক সংখ্যা গরিষ্ঠতা না পেলেও, তৃতীয়বারের মতো মসনদে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এ বার মোদীকে তৃতীয় জয়ের শুভেচ্ছা জানাতে দেখা গেলো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে।

মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “জয়ের জন্য অভিনন্দন নরেন্দ্র মোদী।ভাল কাজ করার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আমরা একসঙ্গে কাজ করব আমাদের বন্ধুত্বটাকে আরও মজবুত করতে। যাতে ভবিষ্যতে ইতালি ও ভারত একসঙ্গে কোনও সমস্যার সমাধান করতে পারে।”

বরাবরই সম্পর্ক ভাল মোদীর সঙ্গে মেলেনির। আরব আমিরশাহীতে ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিটে একসঙ্গে সেলফি তুলতে দেখা যায় দুই মন্ত্রীকে। ছবিতে দুই রাষ্ট্রপ্রধানকেই বেশ খোশ মেজাজে দেখা গিয়ছিল। মেলোনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেলফিটি শেয়ার করে লেখেন,’ভাল বন্ধু।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.