রেশনে কারচুপি, হাতেনাতে ধরা পরল রেশন ডিলার। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া মাইসোরার ফকির বাজার এলাকায় মঙ্গলবার সকালে রেশন ডিলারের কারচুপি ধরে ফেলল এলাকাবাসীরা। এলাকাবাসীর অভিযোগ যে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত রেশন সামগ্রী দিচ্ছে না। বিল চাইলেও বিল দিত না। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর রশিদ নিজেই রেখে দিত রেশন ডিলার। মঙ্গলবার হাতেনাতে ধরা পড়ার পর গ্রামবাসীরা আটকে রাখে ওই রেশন ডিলারকে,পাশাপাশি রেশন দোকানে তালা মেরে দেয়।
এলাকাবাসীর অভিযোগ, তাদের সঠিক কার্ড থাকা সত্বেও তাদের পর্যাপ্ত রেশন না দিয়ে কারচুপি করা হয়েছে ।







