খেলাধুলা

অ্যাডিলেডে ফিরছেন রোহিত , তবে রাহুল কে নিজের জায়গা ছেড়ে দিচ্ছেন অধিনায়ক !

রোহিত নয় ওপেনিং এ দেখা যাবে কে এল কেই ! ভারতীয় দলের অনুশীলনে পাওয়া গেলো সেই ইঙ্গিত ! পাশাপাশি অস্ট্রেলিয়ার PM 11 এর বিরুদ্ধেও ওপেনিং এ নামেননি রোহিত শর্মা । চার নম্বরে নেমেছিলেন ব্যাট করতে ।

পারথের মাঠে , রোহিত না থাকায় ওপেনিং এ জুটি বেঁধেছিলেন রাহুল ও যশস্বী । ওপেনে নেমে , দুজনের ব্যাটেই ভালো রান আসে । তাদের হাত ধরেই , এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে ওপেনিং জুটিতে ২০০ রান পার করার নজির গড়ে ভারত । তারপরেই জল্পনা , অ্যাডিলেডেও ওপেনিং জুটি হিসেবে দেখা যাবে রাহুল ও যশস্বীকে ।

জল্পনা , সফল রাহুল কে জায়গা ছেড়ে দিতে চলেছেন রোহিত শর্মা । সম্ভবত ৫ নম্বরে ব্যাটিং করতে নামবেন অধিনায়ক । অনুশীলনের দিন , চারটি নেটের ব্যবস্থা করা হয়েছিল , জাতীয় দলের জন্য । প্রথম নেটে ব্যাটিং করেন যশস্বী ও রাহুল , দ্বিতীয় নেটে দেখা যায় বিরাট ও শুভমানকে , তৃতীয় নেটে নামেন অধিনায়ক ও ঋষভ এবং চতুর্থ নেটে অনুশীলন করতে নামেন নীতিশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর । এর থেকেই মনে করা হচ্ছে , রাহুল কে নিজের জায়গা ছেড়ে দিতে পারেন রোহিত ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.