Uncategorizedরাজনীতিরাজ্য

কর্নাটকের ভোটের ফলাফলে উচ্ছ্বসিত মমতা। কর্নাটক মডেলকে জানালেন কুর্নীশ

নিজস্ব সংবাদদাতা: দাক্ষিণাত্য BJP মুক্ত। কন্নড়ভূম থেকে কার্যত সাফ পদ্ম। জনতার এই রায়ে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বেলা গড়াতেই যখন কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল স্পষ্ট, তখন টুইট করে নিজের মতামত ব্যক্ত করলেন মমতা।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, “পরিবর্তনের লক্ষ্যে জনতার এই সুস্পষ্ট রায়কে আমার স্যালুট জানাই। রুঢ়, স্বৈরাচারী রাজনীতি ধ্বংস হয়ে গিয়েছে। মানুষ যখন গণতান্ত্রিক শক্তির পক্ষে রায় দেয়, কোনও কেন্দ্রীয় নকশা সেই স্বতঃস্ফূর্ততাকে দমন করতে পারে না। মূল গল্পের এটাই সারাংশ। এটাই ভবিষ্যতের শিক্ষা।”

 

তাঁর এই টুইটে কোথাও কংগ্রেসের নামোচ্চারণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও BJP-র বিরুদ্ধে এই জয়ে কর্নাটক মডেলকে কুর্নিশ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.